× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

পদ্মা সেতুতে যুক্ত হতে চলেছে নবম স্প্যান

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ মার্চ, ২০১৯

পদ্মা সেতুতে যুক্ত হচ্ছে আরো একটি স্প্যান। সেতুর নবম স্প্যানটি বসছে আগামীকাল বৃহস্পতিবার। সকাল ১১ টার বসানো হবে সেতুর নবম স্প্যান ও জাজিরা প্রান্তের ৮ম স্প্যান। এর মধ্য দিয়ে সেতুর জাজিরা অংশে দৃশ্যমান হবে বারোশ মিটার আর মাওয়া প্রান্তে দৃশ্যমান রয়েছে আরো ১৫০ মিটার।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন, লিফটিং ফ্রেমটি ৩৫ নম্বর খুঁটির ওপর ঝুলানো হয়েছে। দুপুর ১২টার দিকে লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে ৩৬শ’ মেট্রিকটন ওজন ক্ষমতার ভাসমান জাহাজ তিয়ান-ই নতুন এই স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তের ৩৫-৩৪ নম্বর খুঁটির কাছে পৌঁছে গেছে।

মেরামতের জন্য কয়েক দিন বন্ধ থাকার পর পাইলিং কাজ শুরু হয়েছে। ২৪শ’ কিলোজুলের হ্যামারটি ৭ নম্বর খুঁটিতে এবং ৩৫শ’ কিলোজুল ক্ষমতার হ্যামারটি ৬ নম্বর খুঁটিতে পাইল স্থাপন করছে। এ পর্যন্ত ২১১টি পাইল বসানো হয়েছে। বাকি আছে আরো ৫১টি। দুই তীরের দুইটি খুঁটি বাদে পদ্মায় ৪০টি খুঁটিতে পাইল বসবে মোট ২৬২টি। এছাড়া দুই তীরে ১৬টি করে দুই খুঁটির ৩২টি পাইল আগে বসানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..