× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

পদ্মা সেতুও হবে এবং আমাদের প্রবৃদ্ধি ডাবল ডিজিটে যাবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ   ‘পদ্মা সেতুও হবে এবং আমাদের প্রবৃদ্ধি ডাবল ডিজিটে যাবে।’ বললেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী/

আজ বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি ওই অনুষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরণ করেন।

এদিকে গত বুধবার রাতে নকলা উপজেলার মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে কৃষিমন্ত্রী বলেন, ‘সততায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুধের মতো সাদা।তিনি আরো বলেন, ‘পত্রিকায় খবর এসেছে, যারা বিদেশি ব্যাংকে অবৈধভাবে টাকা রেখেছে, তাদের মধ্যে বেগম জিয়া অন্যতম। এমনকি সৌদি আরবে খালেদা জিয়ার হোটেল রয়েছে, এসব খবরও বিদেশি পত্রিকায় ছাপা হয়েছে।

সমাবেশে কৃষিমন্ত্রী আরো বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় এবং তার পরে এফবিআই পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের খোঁজখবর নিয়েছে। কিন্তু কোথাও একটি চালের দানার মতো অবৈধ সম্পদ খুঁজে পায়নি। তাই সততার দিক থেকে বিশ্বের শ্রেষ্ঠ ১০ নেতার মধ্যে ৩ নম্বরে প্রধানমন্ত্রীর নাম থাকে।

এ সমাবেশে কৃষিমন্ত্রী নকলার গৌরদ্বার ও পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শীর্ষ দশে থাকা শিক্ষার্থী, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির প্রথম ১০ জন করে মোট এক হাজার শিক্ষার্থীর হাতে শীতের কম্বল ও দুধ খাওয়ার জন্য পাঁচশ টাকা করে অনুদান প্রদান করেন।

ওই দুই অনুষ্ঠানে কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গনিসহ (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..