× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি

পদ্মায় দেখা মিলল ২০ কেজি ওজনের কাতলা , ২৩ হাজারে বিক্রি

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
পদ্মায় দেখা মিলল ২০ কেজি ওজনের কাতলা

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বড় কাতল মাছ।

শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মৃত রিয়াজ সরকারের ছেলে ইয়াকুব সরকার জালে ধরা পড়ে এই কাতলাটি।দীর্ঘদিন ধরে তিনি এই উপজেলার পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন।

শনিবার (৪ নভেম্বর) সকাল ৮টায় সদর মাছ বাজারের আড়তদার রফিক খান তা ২২ হাজার টাকা দিয়ে খোলা ডাকে কিনে এক হাজার টাকা লাভে বিক্রি করে দেন।

জেলে ইয়াকুব সরকার বলেন, ২২ দিন নিষেধাজ্ঞা থাকার কারণে নদীতে মাছ ধরতে পারেননি তারা। নিষেধাজ্ঞা শেষে নদীতে নামার দ্বিতীয় দিনে মাছটি পেয়েছেন। ওই রাতে ১২টার পরে সদর ইউনিয়নের হাজীরডাঙ্গী সংলগ্ন পদ্মা নদীতে তিনিসহ আরও দু’জন জাল ফেলেন। পরে মাছটি পান। দীর্ঘদিন পর বড় ধরনের একটি মাছ পেয়ে এই ২২ দিনের যে আর্থিক ঘাটতি ছিল তা পুষিয়ে গেল।

আড়তদার রফিক খান জানান,এতবড় কাতলা সচরাচর পাওয়া যায় না।কাতলটি মাত্র এক হাজার টাকা লাভে সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী এলাকার খোকন মোল্লার কাছে বিক্রি করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..