× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

পঞ্চগড় পৌরসভায় প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জাকিয়া

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

পঞ্চগড় জেলা প্রতিনিধি॥ পঞ্চগড় পৌরসভায় নব-নিবার্চিত প্রথম নারী মেয়র হিসেবে দিয়িত্ব নিলেন জাকিয়া খাতুন। বিদায়ী পৌর মেয়র মোঃ তৌহিদুল ইসলাম  জাকিয়া খাতুনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
 
৩১ জানুয়ারি (রবিবার) সকালে পঞ্চগড় পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট, বিদায়ী পৌর মেয়ার মোঃ তৌহিদুল ইসলাম। এসময় পঞ্চগড় পৌর সভার নব-নিবার্চিত কাউন্সিলর, মহিলা কাউন্সিল, পৌর সভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন মেয়র জাকিয়া এ সময় বলেন, “বিগত মেয়রের অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করবেন।” তিনি আরও বলেন,” যুব সমাজ আজ মাদকাসক্ত, তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদের জন্য কাজের ব্যবস্থা করা হবে। তিনি পঞ্চগড়ের উন্নয়নে বিদায়ী মেয়রের সহযোগীতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..