× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টি হয়ে অটো চালকের মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

এন এ রবিউল হাসান, পঞ্চগড়:  পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টি হয়ে আরফিন ইসলাম (৩৫) নামের এক অটো চার্জার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দবিরুল ইসলাম (২৬) নামে আরো একজন গুরুতর আহত হয়েছে।

২৯ এপ্রিল (সোমবার) সকালে আটোয়ারী উপজেলার তোড়েয়া ইউনিয়নের দলুয়া গ্রামে ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কাটালী গ্রামের জনৈক খাজি মোহাম্মদের পুত্র ধান ব্যবসায়ী দবিরুল ইসলাম পাশের দলুয়া গ্রামের জনৈক মোঃ দবিরুল ইসলামের পুত্র অটো চার্জার চালক আরফিন ইসলামপর অটো ভাড়া করে। সকালে তাকে ডাকতে গেলে আরফিন বৈদ্যুতিক চার্জে লাগানো অবস্থায় অটো চার্জার বের করতে গেলে বিদ্যুতায়িত হয়ে আটকা পড়ে চিৎকার দেয়।

এসময় ব্যবসায়ী দবিরুল ইসলাম অটো চার্জার চালককে উদ্ধার করতে গেলে নিজেও আটকা পড়ে। পরিবারের লোকজন দ্রুত বৈদুত্যিক সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ সইফুজ্জামান বিপ্লব বিদ্যুতায়িত আরেফিনকে চিকিৎসাধিন আবস্থায় মৃত ঘোষনা করেন এবং আহত দবিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। দবিরুল ইসলামের অবস্থা আশংকাজনক।


এ ক্যটাগরির আরো খবর..