× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স.প্রা.বি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
ponchogor

পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।
১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন। অতিথিবৃন্দ জাতীয় পতাকা, টুর্ণামেন্ট ও উপজেলা ভিত্তিক পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. মোসলেমউদ্দিন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বালক বিভাগে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ (২-২) গোলে তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হারিয়ে জয়লাভ করে। বালিকা বিভাগে বোদা উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে পঞ্চগড় সদর উপজেলার বানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত টুর্ণামেন্টে উভয় বিভাগে ১০ টি দল অংশ নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..