পঞ্চগড়ে দু’হাজার মানুষের মাঝে ত্রান বিতরণ করলো বারভিডা

পঞ্চগড় থেকে এন এ রবিউল হাসান লিটনঃ  পঞ্চগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দু’হাজার মানুষের মাঝে ত্রান বিতরণ করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলারস এসোসিয়েশন বারভিডা।
পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান তুলে দেন পঞ্চগড়-১ আসনের সাংসদ ও জাসদ সাঃ সম্পাদক নাজমুল হক প্রধান।
পঞ্চগড় পৌরসভা, মির্জাপুর, আলোয়াখোয়া ও মাগুড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দু’হাজার মানুষকে চাল, ডাল, তেল, চিড়া, গুড় ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।