× Banner
সর্বশেষ
সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত

পঞ্চগড়ে দু’টি আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন মজাহারুল প্রধান ও এ্যাডঃ সুজন

admin
হালনাগাদ: সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিক ভাবে চিঠি দিয়ে পঞ্চগড়ের দু’টি আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন দিলেন মোঃ মজাহারুল হক প্রধান ও এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজনকে।

পঞ্চগড়-১ (আটোয়ারী-তেঁতুলীয়া-সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজাহারুল হক প্রধানকে। তিনি ২০০৮ সালের নির্বাচনে সাবেক স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে পরাজিত করে সাংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে পঞ্চগড়-১ আসনটি মহাজোটকে ছেড়ে দিলে তিনি প্রার্থীতা প্রত্যাহর করে নেন।

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে চতুর্থবার আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজনকে। তিনি ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ সালে বিএনপি’র প্রার্থী মোঃ মোজাহার হোসেনের কাছে পরাজিত হন এবং ২০০৮ সালে বিএনপি’র প্রার্থী মোঃ মোজাহার হোসেনকে পরাজিত করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।


এ ক্যটাগরির আরো খবর..