× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

পঞ্চগড়ে ট্রাকের চাপায় ২ জনের মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পাথর বোঝাই ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০ টায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বরেন্দ্র ভবনের সামনে হ্যালিপোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলা শহরের কায়েতপাড়া এলাকার দোকান কর্মচারী আব্দুল মজিদ (৪০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ইরফান আলী (৪০)। ইরফান একটি বেসরকারী কিটনাশক কোম্পানিতে কাজ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড়গামী পাথর বোঝাই একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ ও ইরফানকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পঞ্চগড় থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।


এ ক্যটাগরির আরো খবর..