× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পঞ্চগড়ে টিনে কাটা পরে ভ্যান চালকের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Death-of-van-driver.jpg

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে টিনের গুদামে টিনের স্তুপ উপরে পরে টিনে কাটা পরে নূর ইসলাম নূরু (৩৪) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
১১ এপ্রিল (রবিবার) দুপুরে পঞ্চগড় বাজারে মের্সাস শেখ ট্রেডার্স নামের টিনের দোকানে এ ঘটনাটি ঘটে। নিহত নূরুর বাড়ি পঞ্চগড় পৌরসভা এলাকার তুলারডাংগায়। সে ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
স্থানিয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত নূরুসহ কয়েকজন গুদামে টিন উঠানামা করছিল এ সময় হঠাৎ করে ওই গুদামের টিনের একটি স্তুপ থেকে টিন সরানোর সময় নুরুর উপর টিনের স্তুপটি ভেঙ্গে পড়ে যায়। এসময় তার শরীরের বিভিন্ন অংশে টিনের ধারালো অংশের দ্বারা কাটা যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম টিনের স্তুপে চাপা পড়ে নূর ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..