× Banner
সর্বশেষ
ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সৌ‌দি-তুরস্ক ও গা‌ম্বিয়ার মন্ত্রী‌দের সাক্ষাৎ নড়াইলে খুনের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা গ্রেফতার ১০ ভূমি ব্যবস্থাকে আধুনিক করতে টিমওয়ার্কের মাধ্যমে কাজ করছে সরকার -ভূমি মন্ত্রী জেদ্দায় ড. খলিলুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধির বৈঠক ধর্ষণের ঘটনা চাপা দিতে কিশোরীকে ‘ছিনিয়ে নিয়ে হত্যা-গ্রেফতার ৪ আড়পাড়া ইউনিয়ন বিএনপি অফিসে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইসরায়েল সফর শেষে দেশে ফিরলেন নরেন্দ্র মোদী সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত আজ ২৭ ফেব্রুয়ারি (১৪ ফাল্গুন) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পঞ্চগড় জেলা প্রতিনিধি (এন এ রবিউল হাসান লিটন)

পঞ্চগড়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

ACP
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০২২
পঞ্চগড়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসুচী পালন করা হয়। সোমবার (৭ মার্চ) সকালে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রেলপথ মন্ত্রী এড. মো. নূরুল ইসলাম সুজন এমপি। এর পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম প্রধান, জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..