পঞ্চগড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃতদেহ উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  ০৪ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকার খাদ্যগুদাম সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (৪০) নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, পুকুরে ওই নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।