× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে মা-ছাগল পেলেন ৭২ হতদরিদ্র নারী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

এন,এ,রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটী  ইউনিয়নের ৭২ জন হতদরিদ্র নারী পেল বিনামূল্যের মা ছাগল।

৯ অক্টোবর  বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় চিলাহাটী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন গত এক বছরে পর্যায়ক্রমে হতদরিদ্র নারী সদস্যদের এ সকল মা ছাগল বিতরণ করে। ৯অক্টোবর  দুপুরে ফেডারেশন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জজ নারীদের হাতে মা ছাগল তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত একঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং চিলাহাটী ইউপি চেয়ারম্যান শহিদুল আলম। ফেডারেশন সভাপতি ও বিএনএফ প্রকল্পের নির্বাহী প্রধান জয়দেব চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়’র ঊর্ধ্বতন সামাজিক উন্নয়ক কর্মকর্তা শাফকাতুল আলম, কৃষি কর্মকর্তা আরেফিন নাজমুন প্রমুখ । অনুষ্ঠান শেষে ‘বাল্যবিবাহের শেষ ফল’ নাটক মঞ্চস্থ হয়।


এ ক্যটাগরির আরো খবর..