× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড উদ্বোধনের পর পঞ্চগড়ের দুটি উপজেলার কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে কৃষক কার্ড ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বৈরাতি উচ্চ বিদ্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ১৫ জনকে ও পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইন্সটিটিউটে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির ১৫ জন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন কৃষক কার্ড।
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের ১ হাজার ৫৯২ জন কৃষক ও পঞ্চগড় বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের ৭.৮ ও ৯ ওয়ার্ডের ১ হাজার ৯৬২ জনকে কৃষক পাচ্ছেন প্রথম দফায় এই কৃষক কার্ড। বছরের প্রথম দিনে কৃষক কার্ড পেয়ে খুশি কৃষকরা। কৃষক আর্থিক ও ঋণ সুবিধাসহ ১০ ধরণের সেবা নিতে পারবেন কৃষক কার্ডের মাধ্যমে।
এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল মতিন, বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ সোহেল রানা জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীগন সহ কৃষকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..