× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে ইজিবাইক-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৪

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ মে, ২০২৫
sharsha

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইজিবাইক-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত আরও চারজন। বৃহস্পতিবার বিকালে উপজেলার দেবীগঞ্জ পৌরসভার পাকুড়িতলায় দেবীগঞ্জ-বোদা এশিয়ান হাইওয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের নয়াদিঘী এলাকার তাপস কুমার রায়ের স্ত্রী শ্যামলী রাণী (৩০), উপজেলার পামুলী ইউনিয়নের জোতভূবণপাড়া এলাকার অরুণ কুমার রায়ের স্ত্রী ভরসা রাণী (৩৫) ও দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রাজারহাট কালিগঞ্জ এলাকার হরেন্দ্র নাথ রায়ের মেয়ে দেবশ্রী রাণী (৭)।
আহতরা হলেন, দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীর হাট এলাকার অজয় কুমার রায় (৬০), উপজেলার পামুলী ইউনিয়নের জোতভূবণ পাড়া এলাকার খোকা বাবু (৫০), বিমলা (৫০) ও দণ্ডপাল ইউনিয়নের রাজার হাট কালিগঞ্জ এলাকার সৌরভ (১১)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মৃত বেয়াইনকে সৎকার কাজ শেষে স্বজনদের নিয়ে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকা থেকে ইজিবাইকে ফিরছিলেন অজয় কুমার রায়। দেবীগঞ্জ পৌর এলাকার পাকুড়িতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ইজিবাইকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে চালকসহ ১০ জন যাত্রী মহাসড়কের পাশে ছিটকে পড়েন।
এসময় ইজিবাইকের সাতজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্যামলী রাণীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য ছয়জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তরিত করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেবশ্রী রাণী ও ভরসা রাণীর মৃত্যু হয়।
এদিকে, ঘাতক ট্রাকটি চলকসহ পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ নিহতদের মরদের সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার রায় বলেন, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছুটে যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..