× Banner
সর্বশেষ
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
বোদায় শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

পঞ্চগড়ের বোদা পৌরসভার ইসলামবাগ সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজ দেলোয়ার হোসেন (৩০) নামের এক শিক্ষকে আটক করেছে বোদা থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাতে পৌরসভার ইসলামবাগ সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।
জানা গেছে, সম্প্রতি মাদ্রাসার আবাসিক ছাত্ররা তাদের এক সহপাঠীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিষয়টি অন্যান্য শিক্ষকদের কাছে প্রকাশ করে। পরে তদন্তে উঠে আসে, মাদ্রাসার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই ছাত্রকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত ছিলেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী মাদ্রাসায় জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
স্থানীয়রা জানান, এমন ঘটনায় তারা মর্মাহত ও ক্ষুব্ধ। তারা প্রশাসনের কাছে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।
অন্যদিকে, মাদ্রাসা পরিচালনা পর্ষদ জানিয়েছে যে, প্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষার্থে তারা প্রশাসনের তদন্তে সর্বাত্মক সহযোগিতা করছেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেন তার অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। রবিবার ৯ (নভেম্বর) তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..