× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ধর্ষক আটক

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আমিনুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে বোদা থানা পুলিশ।
এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতেই এ ঘটনায় অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুরা অভিযুক্ত ব্যক্তিকে ‘দাদুথ বলে ডাকত। এই সুবাদে তারা মাঝেমধ্যে আসামির বাড়িতে খেলতে যেত। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আসামি সুকৌশলে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের নিজের বসতবাড়ির শয়নকক্ষে ডেকে নিয়ে যায়।
সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়ে আসামি বলে, “কান্না করবা না এবং এই বিষয়ে তোমার বাড়ির কাউকে জানালে তোমাকে মেরে ফেলব।চ্ এভাবে গত শুক্রবার ও শনিবার ৬ বছর বয়সী এক শিশুকে এবং রবিবার একইভাবে ৫ বছর বয়সী অন্য এক শিশুকেও সে ধর্ষণ করে।
ভুক্তভোগী এক শিশুর বড় আম্মা ঘটনার বর্ণনা দিয়ে জানান, শিশু দুটিকে অস্বাভাবিক কান্নাকাটি করতে দেখে তিনি জিজ্ঞাসা করেন। তখন প্রথম শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধু কাঁদছিল। এরপর দ্বিতীয় শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয় এবং পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ বলেন, রাতে দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। শিশুরা বর্তমানে চিকিৎসাধীন আছে এবং শারীরিকভাবে সুস্থ আছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..