× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ জুন, ২০২৫
যুবকের ঝুলন্ত মরদেহ

পঞ্চগড়ের আটোয়ারীতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বিপুল (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ জুন) সকালে উপজেলার  বিএম কলেজের পাশের ছোটদাপ এলাকায় এক ভুট্টা খেতের পাশের এক গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশ। সে নেভি কোম্পানির সেলসম্যানে হিসেবে কর্মরত ছিলেন।
নিহত বিপুল উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারি গ্রামের রবিলাল মেম্বারের ছেলে।
স্বজনরা জানায়, বিপুল দীর্ঘদিন ঢাকায় চাকরি করতো। ২ মাস আগে সে গ্রামের বাড়িতে চলে আসে এবং ২০/২৫ দিন আগে নেভি কোম্পানিতে সেলসম্যানের চাকরি নেয়। প্রতিদিনের ন্যায় গতকালও কাজে বেড়িয়েছিলেন বিপুল। কিন্তু প্রতিদিনের মতো রাত ১০ টার মধ্যে বাড়ি না ফেরায় তাকে খুঁজাখুঁজি করা হয়। তার কোম্পানির ডিলার পয়েন্টে খবর নিলে জানা যায় তার মোবাইলের সর্বশেষ লোকেশন দেখা যায় ছোটদাপ এলাকার আশেপাশেই। পরে সেদিকে তাকে খুঁজতে যায় স্বজনরা।
তাঁরা আরো জানায়, অনেক খোঁজাখোজি করেও তাকে ওই লোকেশনে পাওয়া না যাওয়ায় রাত ২ টার দিকে থানায় সাধারণ ডায়েরি করতে আসে। পরে থানা থেকে সকালে আসার কথা বলা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সরকার জুয়েল জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটোয়ারী থানা পুলিশ বিপুল নামের ওই ব্যাক্তিকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..