× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

পছন্দের কলেজে ভর্তি হতে না পরে শিক্ষার্থীর আত্মহত্যা

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ জুন, ২০২৪
শিক্ষার্থীর আত্মহত্যা

বরিশালে আগৈলঝাড়ায় নিজের পছন্দের কলেজে ভর্তি না হয়ে বাড়ির পাশের কলেজে ভর্তি হতে বলায় পিতা মাতার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এইচএসসি ভর্তিচ্ছু এক শিক্ষার্থী। পুলিশ ঘটনাস্থলে থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের দরিদ্র বিবেক হালদারের মেয়ে বিথী হালদার (১৭) এইচএসসিতে পড়াশুনার জন্য শশিকর কলেজে ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করে। বিথীর দরিদ্র বাবা মা তাকে বাড়ির পাশের বাগধা স্কুল এন্ড কলেজে ভর্র্তির জন্য বলে। পছন্দের কলেজে ভর্তিতে বাধা দেয়ায় কয়েকদিন যাবত বিথীর মন খারাপ ছিল।

অন্যান্য দিনের মতো শনিবার বিথীর বাবা কাজে যায় এবং তার মা মামা বাড়ি গেলে সেই সুযোগে শনিবার দুপুরে বিথী নিজের বসত ঘরের মধ্যে গলার ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিথীর লাশ উদ্ধার করে পরবর্তি আইনী ব্যবস্থা গ্রহন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..