× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র জমা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
পঙ্কজ দেবনাথের মনোনয়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে শেষ সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। তিনি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করে বৃহস্পতিবার অনলাইনে জমা দিয়েছেন।

বিষয়টি বৃহস্পতিবার দিবাগত রাতে নিশ্চিত করে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, আমি আগে থেকেই মনোনয়ন কিনতে চাইনি। তবে নেতাকর্মীদের কারণে শেষ সময়ের কিছু আগে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, কোনো কারণে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রার্থীতা বাদ হয়ে গেলে দলের নেতাকর্মীদের অবস্থান কি হবে, সে বিবেচনায় পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সূত্রমতে, এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে। তিনি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..