× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সুবিশাল বর্ণাঢ্য র‌্যালী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■ শুক্রবার (২৩,আগস্ট) ২৭৪ ॥ নড়াইলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে রুপগঞ্চ রামকৃষ্ণ আশ্রম থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নড়াইল শহরের কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। ৪ কিলোমিটার শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এর আগে সকালে রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা অ্যাড.সুবাস চন্দ্র বোস। উদ্বোধন শেষে বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সোহবাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, হিন্দু সম্প্রদায়ের শান্তিময় শ্রীকৃষ্ণের “শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি।

হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যেকোন ধর্মীয় উৎসব সম্প্রদায়ের ভেদরেখা অতিক্রম করে মানুষে মানুষে মিলনের বাণী শোনায়, মানব সমাজের মধ্যে এক অনন্য ভ্রাতৃত্ববোধ জাগরিত করে। উৎসবের আনন্দ অনাগত দিনের দু:শ্চিন্তা, অনিশ্চয়তা ও ঘনায়মান হতাশা থেকে বের হতে আত্মশক্তি যোগায়। আনন্দরুপ বিনম্রতায় সমাজে সকলকে এক গভীর শুভেচ্ছাবোধে আপ্লুত করে। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে ধর্ম প্রচারকগণ সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গিয়েছেন।

শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এমনি এক সময়ে যখন সমাজে অত্যাচারী রাজার নিষ্ঠুর অত্যাচার ও দূঃশাসন কায়েম ছিল। তিনি সেই অন্যায়কে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। তাই বাংলাদেশীরা কখনোই ঔদার্য, ব্যাপক পরিসর ও অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা হারায়নি। এখানে সকল ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে পারস্পারিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। আমরা সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাসী। হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে আমাদের সবাইকে অবদান রাখতে হবে। জন্মাষ্টমীর এই শুভদিনে আমি সকলের প্রতি এ আহবান জানাই।

জন্মাষ্টমী উপলক্ষে নড়াইল সদর সার্কেল শেখ ইমরান’র নিম্নোক্ত বাণী দিয়েছেন: জন্মাষ্টমীর এই শুভ দিনে আমি হিন্দু ধর্মের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সকল ধর্মাবল্মবীদের ধর্মীয় উৎসবের মূলবাণী মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও শুভেচ্ছাবোধ। সকল কালে সকল যুগে বিভিন্ন ধর্মের প্রবক্তাগণ মানুষকে সত্য, ন্যায় ও কল্যানের পথে চালিত হওয়ার উপদেশ দিয়েছেন।

ভগবান শ্রীকৃষ্ণও একই উদ্দেশ্যে পৃথিবীতে আবির্ভূত হয়ে জনসমাজে বিরাজমান অন্যায়কে পরাস্ত করে শান্তি ও কল্যাণ স্থাপন করেন। অশুভ শক্তিকে পরাভূত করে গণতন্ত্রের শুভশক্তির উত্থান ঘটাতে হবে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সকল ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। আমি জন্মাষ্টমীর এই শুভক্ষণে সকলের সুখ, শান্তি ও কল্যান কামনা করছি। জন্মাষ্টমী উপলক্ষে সদর সার্কেল শেখ ইমরান’র নিম্নোক্ত বাণী দিয়েছেন”


এ ক্যটাগরির আরো খবর..