× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নড়াইলে হত্যার হুমকি ৩ পুরোহিতকে

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

যশোর প্রতিনিধি: দুর্বৃত্তরা নড়াইলে তিন পুরোহিতকে হত্যার হুমকি দিয়েছে চিঠি পাঠিয়ে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নলদীরচর সর্বজনীন দূর্গা মন্দিরের পুরোহিত সুজিত গোসাই, আগদিয়ারচর মহাশ্মাশান সেবা শ্রমের পুরোহিত উত্তম গোসাই ও আগদিয়ারচর দাসপাড়ার সর্বজনীন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন সেবা আশ্রমের পুরোহিত বিমল কৃষ্ণ দাসকে এই হুমকি দেওয়া হয়।

পুরোহিত সুজিতকে হাতে লেখা চিঠিতে বলা হয়েছে ‘তোমার চরিত্র ভাল, আমরা তোমার কোন ক্ষতি করতে চাইনা। আমাদের কথা না মানিলে গলাকেটে কুকুরের গলায় ঝুলাবো। তাই বলি- ভাল হয়ে যাও এবং বৃদ্ধাশ্রমটি কোনোভাবে যাতে চালু না হয়। তাহলে তুই বাঁচতে পারবি না। আমাদের খরচটা দিয়ে দিবি। আমাদের মোবাইল নম্বর ০১৭৯৮৬১৯৪২১।’

আগদিয়ারচর দাসপাড়ার পুরোহিত বিমল কৃষ্ণ দাসকেও দেওয়া চিঠিতেও ওই মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এতে ২০ হাজার টাকা দাবি করা হয়েছে। পুরোহিত উত্তম গোসাইকে ৭ দিনের মধ্যে স্থান ত্যাগ করতে বলা হয়েছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিরাপত্তার ব্যাপারে স্থানীয়দের নিয়ে ভিলেজ পার্টি গঠন করা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..