× Banner
সর্বশেষ
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে সড়ক দূর্ঘটনায় পৌর মেয়র আঞ্জুমান আরার ড্রাইভার নিহত, মেয়রসহ আহত ৩

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
নড়াইলে সড়ক দূর্ঘটনায় পৌর মেয়র

সড়ক দূর্ঘটনায়  নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার ড্রাইভার সুজন কর্মকার নিহত এবং মেয়র, এক কাউন্সিলরসহ ৩জন আহত হয়েছেন।
রোববার (৫নভেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুজন (৩৮) শহরের মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের পূত্র। গাড়ীতে থাকা আহত অন্যরা হলেন কাউন্সিলর ইপি রাণী বিশ^াস, নড়াইল পৌর যুবলীগের সহ-সভাপতি যুবলীগ নেতা মেশকাতুল ওয়ায়েজিন লিটু এবং নড়াইল পৌরসভার একাউন্টেন্ট সাইফুজ্জামান লিন্টু।বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান।
আহত সাইফুজ্জামান লিন্টু জানান,বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা গাড়ীতে ৫নং ওয়ার্ডের বাহিরডাঙ্গায় সুইপার কলোনির জায়গা পরিদর্শন করে পৌরসভায় ফিরছিলেন। ভওয়াখালী এলাকার লাবু বিশ্বাসের বাড়ীর পাশে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে একটি বাড়ীর দেয়ালে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক মেয়রের ড্রাইভার সুজনকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়রকে উন্নত চিকিৎসার জন্য  যশোর কুইন্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া অপর ২ জনকে  সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মেয়র আঞ্জুমান আরার এ দূর্ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ হাসপাতালে দেখতে আসেন।


এ ক্যটাগরির আরো খবর..