× Banner
সর্বশেষ
ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের ৯৬তম জন্মবার্ষিকী শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ

admin
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

উজ্জ্বল রায় নড়াইলঃ নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের ৯৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে স্বভাব কবি বিপিন সরকার স্মতি রক্ষা পরিষদ ও এলাকাবাসীর আয়োজনে কবির নিজ এলাকা নড়াইল পৌরসভার বাহির ডাংগা গ্রামে।

 শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ, র‌্যালি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, স্মরণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিপিন গীতি এবং সবশেষে গণভোজের আয়োজন করা হয়। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, কবির বাড়ি প্রাঙ্গনে স্মতি রক্ষা পরিষদের সভাপতি ডা. মায়া রানী বিশ্বাসের সভাপতিতে স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক, আনজুমান আরা, প্রফেসর মুন্সি মোঃ হাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ড, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আকরাম শাহীদ চুন্নু, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, পরিষদের সাধারণ সম্পাদক গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ।

স্বভাব কবি বিপিন সরকার ৮টি কাব্য গ্রন্ত্র, ২০টি অষ্টক যাত্রা পালা, ১৪টি পালা গান, ১ হাজারের বেশী কবিতা, ১ হাজার হালুই গান, ২ শতাধিক ধুয়া-বারাসিয়া গান লিখেছেন। নড়াইলসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলে এই স্বভাব কবির যাত্রা পালা, অষ্টক গান, কবিতা, হালুই গান, ধুয়া-বারাসিয়া গান নৌকার মাঝি, কৃষাণ-কৃষাণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলা ১৩শ ৩০ সনের ৫ পৌষ নড়াইল পৌর এলাকার বাহিরডাঙ্গা গ্রামে এই কবি জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ২৭ নভেম্বর মৃত্যবরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..