× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে ছাত্রলীগ নেতা জয়ন্ত ভদ্র জয়কে কুপিয়ে জখম

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
narail

নড়াইলে সদর উপজেলায় জয়ন্ত ভদ্র জয় নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলার শিকার জয়ন্ত চন্ডিবরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (২০ নভেম্বর) সন্ধায় সদর উপজেলার নড়াইল-মাইজপাড়া সড়কের হাজীর বটতলায় এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত জয়ন্তকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, জয়ন্ত ও শরিফুল নামের তার এক সহযোগী নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল-মাইজপাড়া আঞ্চলিক সড়কের হাজীর বটতলা নামক স্থানে পূর্ব থেকে অপেক্ষমান কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় জয়ন্তকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে জয়ন্তকে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, দলে আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..