× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নড়াইলে চাচার হাতে ভাতিজা খুন

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ জেলার লোহাগড়ায় পূর্ব নওয়াপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে সাদ্দাম শেখ (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মাছ ধরাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার ভোর ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদ্দামের মৃত্যু হয়। সাদ্দাম লোহাগড়ায় পূর্ব নওয়াপাড়া গ্রামের ফারুক শেখের ছেলে।

লোহাগড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে পূর্ব নওয়াপাড়া গ্রামে মাছ ধরার সময় সাদ্দামের চাচা টুকু শেখের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করার পর সাদ্দামের অবস্থায় অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..