× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০২৩
নড়াইল

নড়াইলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার নড়াইল পুলিশ লাইনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ দোলন মিয়াসহ সংশ্লিষ্টরা।
পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহারাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চের এই ভাষণ সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একতাবদ্ধ করেছিল। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনন্য এবং অসাধারণ। ফলে ৩০ অক্টোবর ২০১৭ খ্রি. ইউনেস্কো কর্তৃক ভাষণটিকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তিকরণে ওয়ার্ল্ড ডেমোক্রেসি হেরিটেজের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় বলেও জানান তিনি। পুলিশ সুপার দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..