× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের পল্লীতে তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
narail

নড়াইলের পল্লীতে তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা। নড়াইলের কালিয়ায় গ্রাম্য দ্বন্দ্বের জেরে এক ছাত্রসহ তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ গ্রুপের  লোকজন। উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে বুধবার রাত ৯টার দিকে কেরামবোর্ড খেলার সময় ওই তিন যুবকের উপর অতর্কিত হামলা চালানো হলে তারা গুরুতর আহত হন।
আহতদের মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন-কাঞ্চনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তামিম শেখ  (২১),একই গ্রামের কামরুল শেখের ছেলে মুরাদ শেখ (২৫) ও  জামির হোসেন (৩২)।
পুলিশ ও আহতদের স্বজন  সূত্রে জানা গেছে,তামিম, মুরাদ ও জামির হোসেন বুধবার রাতে কাঞ্চনপুর গ্রামের একটি ঘরে কেরামবোর্ড খেলছিলেন। এ সময় গ্রামের প্রতিপক্ষ গ্রপের ১০-১৫জন লোক ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ওই তিন যুবককে হত্যার চেষ্টা চালায়।প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে তামিমের বাম পায়ের রগ কেটে যায় এবং চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপ লেগে গুরুতর আহত হন তিনি।এছাড়া মুরাদের ডান হাতের রগ কেটে এবং জামিরের মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয় তাদের।
আহতের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে ঢাকায় রেফার্ড করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় মামলা দায়ের হযেছে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।বাকী আসামিদের গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..