× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ মে, ২০২৫
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র-সচিব ইউসুপ আলী।
শনিবার (২৪ মে ) বেলা সাড়ে ১১ টার সময় তিনি বেনাপোল বন্দরের কার্গো টার্মিনালের সামনে পৌঁছালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী নাজিব হাসান জানিয়েছেন, বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।
জানা যায়, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বিভিন্ন এলাকা পরির্দশণসহ শ্রমিক ও বন্দরের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মত-বিনিময় করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক, উপ-সচিব (ট্রাফিক) শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, রাশেদুল সজীব, সহকারি পরিচালক রতন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী, সহ সভাপতি তবিবুর রহমানসহ স্থলবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
তবে, কি কারণে তিনি বেনাপোল বন্দর পরির্দশণ ও কর্মকর্তা-কর্মচারিদের সাথে বৈঠক করেছেন তা সাংবাদিক প্রবেশে অধিকার না দেওয়ায় এবং বন্দর কর্তৃপক্ষ কর্তৃক অজ্ঞাত কারণে সাংবাদিকদের সাথে গোপনীয়তা অবলম্বন করায় তা জানা সম্ভব হয়নি। এনিয়ে বন্দর কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..