× Banner
সর্বশেষ
প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে

ধামইরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারনায় নৌকার প্রার্থীরা এগিয়ে

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
নৌকার প্রার্থীরা এগিয়ে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ধামইরহাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে জিততে সকল শ্রেণীর নেতা কর্মীগণ উঠে-পড়ে লেগেছেন নৌকার প্রচার প্রচারনায়। প্রবীণ নেতা মোঃ আব্দুল লতিফ মাস্টারের সভাপতিত্বে ২০ ডিসেম্বর দুপুর ১২ টায় ১নং ধামইরহাট ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থীর পক্ষে উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ মাঠে নৌকার প্রচারে অংশ নেন।

ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউপি চেয়ারম্যান ও প্রার্থী কামরুজ্জামান, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রউফ বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তাগণ ও প্রার্থী কামরুজ্জামান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রæতি প্রদান করেন।

একই ভাবে উমার ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল হক সরকারকে বিজয়ী করতে মক্কায় হজ্বব্রত পালনকারী ৩ শতাধিক ঈমাম ও হাজী ইউনিয়নে ব্যতিক্রমী শোডাউন করেন। বিকেল ৪ টায় কুলফতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, থানা আওয়ামীলীগের সম্পাদক অধ্যাক্ষ শহীদুল ইসলাম ছাড়াও সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক ইউনিয়ন সম্পাদক শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..