× Banner
সর্বশেষ
শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬ ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম নিয়ে বিতর্ক : ঋণ বিতরণে স্বজনপ্রীতি দেশের গুরুত্বপূর্ণ ২০টি স্থানে ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণ অনুমোদন কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত

    নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় দাঁড়ালেন শিক্ষার্থীরা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৭ মে, ২০২৩
noakhali

নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা৷

বুধবার (১৭মে) সকালে ডেসটিনি কলেজ ও মোহাম্মদপুর যুব সংগঠনের আয়োজনে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এছাক মুন্সির হাটের পাশে ডেসটিনি কলেজের সামনে  এ কর্মসূচি পালন করা হয়।

এসময় মোহাম্মদপুর যুব সংগঠনের সভাপতি মো. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেসটিনি কলেজ ছাত্র লীগের সভাপতি মো. রুবেল চৌধুরী, যুব সংগঠনের সদস্য তারেক আজিজ, নোমান, মোস্তফা স্যার, হুমায়েরা, তানজিনা, শাহেনুরসহ ডেসটিনি কলেজের শিক্ষার্থীরা ৷

শিক্ষার্থীরা এসময় সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশার কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও বাস চলাচল চালুর জন্য দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান৷ এছাড়াও দ্রুত সড়কটি সংস্কার না করলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

পরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..