× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নিউজ ডেস্ক

নোয়াখালীতে ভোটের রাতে সাংবাদিক লাঞ্ছিত, মোটরসাইকেলে আগুন

admin
হালনাগাদ: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
নোয়াখালীতে ভোটের রাতে সাংবাদিক লাঞ্ছিত, মোটরসাইকেলে আগুন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় সংবাদ সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হন স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ।

ঘটনার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাঁটপুকুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী তাজুল ইসলামের বাড়ীর সামনে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। তিনি আমাদের নতুন সময় ও আওয়ার টাইম পত্রিকার চাটখিল প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ বলেন, আনারস প্রতীকের প্রার্থী তাজুল ইসলামের বাড়ির সামনে বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ও তার বাড়িতে হামলার ঘটনার খবর পেয়ে নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে যান তিনি। ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে শাহজাহান কোম্পানীর বাড়ির সামনে পৌঁছলে ৭-৮জন মুখোশধারী তার গাড়ির গতিরোধ করে। কোন কিছু বুঝে ওঠার আগে মুখোশধারীরা তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং তার মোটরসাইকেল আগুন ধরিয়ে পালিয়ে যায়। তাদের সবার হাতে দেশি অস্ত্র ও বিষ্ফোরক ছিলো। এ ঘটনায় চাটখিল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান রিয়াদ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সংবাদ পাবার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..