× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ: গ্রেফতার ২

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
noakhali

নোয়াখালীর সেনবাগে এক প্রবাসীর স্ত্রী (২৫) গণধর্ষণরে শিকার হয়েছে । এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো,উপজেলার বিজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৩০) একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো.সোহেল (২৮)। পলাতক আসামিরা হলো, উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (৩২) ও মৃত শামসুল হকের ছেলে  ইমন (২০)।
রোববার (৮ জানুয়ারি) দুপুরে এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ চার জনকে আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত বৃহস্পতিবার ৫ জানুয়ারি রাত ১০টার দিকে উপজেলার বিজবাগ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন ওমান প্রবাসী। ভুক্তভোগী নারীর একই এলাকার দূর সম্পর্কের ভাতিজা হুমায়ুন কবির বহুদিন ধরে ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম কুপ্রস্তাবে রাজি না হলে সে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গত বৃহস্পতিবার ৫ জানুয়ারি রাত ১০টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে মুখ চেপে ধরে পুকুর পাড়ের বাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। তখন পুকুর পাড় এলাকা কিছু লোক পায়ে হেঁটে আসার শব্দ হলে আসামিরা দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,এই ঘটনায় মামলা হয়েছে। রোববার বিকেলে দুই আসামিকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর আসামিদের পুলিশ গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..