× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
arms and arrest

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও ২০০পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো.তোফায়েল আহমেদ (২৭) উপজেলার ৩নং জিরতলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বারইচতল গ্রামের সর্দার বাড়ির জামাল পাটোয়ারীর ছেলে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়,বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল এলাকায় অভিযান চালায় পুলিশ।  এ সময় তোফায়েলকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  ওই মামলায় আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..