× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান  

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নোয়াখালীর সুবর্ণচরে ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আক্তার মিয়ারহাট বাজারের সাইফুল ক্রেকারিজ থেকে বৈদ্যুতিক শর্টসাকিটে আগুনের সূত্রপাত হয়। এতে বকুল স্টোর, শাকিল স্টোর, ফাতেহা মেডিসিন সেন্টার, নিজাম কসমেটিক্স, মাওলানা মেডিসিন সেন্টার, নুর নবী স্টোর, আলমগীর স্টোর, হুদু মিয়ার নুর কপি হাউজসহ ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করে, অগ্নিকান্ডে তাদের এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মো.নুরুন নবী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে আগুনে ৮টি দোকান পুড়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..