× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পাইপগান-এলজি সহ ৪ যুবক গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
rab 3

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চার অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান, একটি এলজি, তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রোববার (২৫ ডিসেম্বর) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  গতাকল শনিবার ২৪ ডিসেম্বর রাতে তিন সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব-১১। এর আগে, আগে একই দিন সন্ধ্যায় এক অস্ত্রধারীকে গ্রেফতারের বিষয়টি জানায় জেলা পুলিশ প্রশাসন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের আমিরপুর এলাকার মো.শাহজাহানের ছেলে মো.রিশাত (২১), চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকার এমাম হোসেন এমাম হোসেনের ছেলে মো.শাহাদাত হোসেন (২৮),  চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার মো.আবদুর রহিমের ছেলে মো.ইউসুফ হোসেন মিলন (২৩) ও ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের নাটুয়ার বাড়ির জহিরুল ইসলামের ছেলে মো.মারুফ হোসেন (২০)।
র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ১নং আমানউল্লাহপুর ইউনিয়নের আমিন বাজারের সামনে লক্ষ্মীপুর টু নোয়াখালী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে  গ্রেফতার করা হয়। এ সম তাদের থেকে একটি এলজি, তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম খালিশপুর গ্রামের কাজী ছেলামত উল্যার বাগানে অভিযান চালিয়ে দেশীয় পাইপগান সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..