× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

সাতটি জেলা চীন দখলের প্রতিবাদে সাংবাদিক খুন তবুও নিশ্চুপ নেপাল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
নেপালের সাতটি জেলা দখল

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক:  আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, চীনের সীমান্তবর্তী নেপালের সাতটি জেলার বেশ কিছু অংশ দখল করে নিয়েছে চীন। তাতেও চীনের ক্ষুধা মিটছে না; আগ্রাসী চীন ক্রমশ এগিয়ে আসছে নেপালের অভ‍্যন্তরে।
পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে, নেপালই আজ চাইনিজ আগ্রাসনের সবথেকে বড় উদাহরণে পরিণত হয়েছে। নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সমস্ত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকা সত্ত্বেও, নিজের ক্ষমতা ধরে রাখার স্বার্থে চাইনিজ আগ্রাসনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, টুঁ-শব্দটি পর্যন্ত করছে না।
বিশেষজ্ঞ মহলের অভিমত, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নির্দেশেই বেজিংয়ের এই দাদাগিরি মুখ বুজে সহ্য করছে কাঠমাণ্ডু। এমনকী চীনের জমি দখলের খবর সংবাদমাধ্যমে প্রকাশ করায়, খুন হতে হয়েছেন নেপালের দেশপ্রেমিক সাংবাদিক বলরাম বানিয়াকে। নেপালের সাংবাদিক মহলের অভিযোগ, চীনের দালাল কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট প্রশাসনের মদতেই ওই সাংবাদিক হত‍্যাকাণ্ডের মতো ন‍্যাক্কারজনক ঘটনা ঘটছে।
এমনকি নেপালের শাসকদল কমিউনিস্ট পার্টির অন্দরমহলেই এমন অভিযোগ উঠতে শুরু করেছে যে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির হঠকারীতায় নেপালের সাতটি জেলার অনেকটা অংশ দখল করে নিয়েছে চীন। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও, চীনের এই আগ্রাসনে নেপাল কমিউনিস্ট পার্টির বেশিরভাগ শীর্ষ নেতাই যে অসন্তুষ্ট, তা  নেপালের শিক্ষিত সচেতন মানুষের নিকট আর গোপন নেই।


এ ক্যটাগরির আরো খবর..