× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

গান্ধী, নেতাজী আর নেহেরুর চরিত্র নিয়ে সিনেমা “গুমনামী”

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

১৯৭০ সালে উত্তরপ্রদেশের ফৈজাবাদে ‘গুমনামী বাবা’র আবির্ভাব নিয়ে দেশে বেশ শোরগোল পড়েছিল। অনেকেই মনে করেন এই গুমনামী বাবাই নাকি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। যদিও এবিষয়ে সঠিক তথ্য কারোরই ঠিক জানা নেই। এবার ফের একবার সেই গুমনামী বাবাই নতুন করে আলোচনা উঠে আসছেন। সৌজন্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার সেই গুমনামী বাবার রহস্য নিয়েই ছবি বানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘গুমনামী: দ্যা গ্রেটেস্ট স্টোরি নেভার টোল্ড’।

‘গুমনামী’ ছবিতে গুমনামী বাবার ভূমিকায় দেখা যাবে খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই ছবির টিজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর বেশে ধরা পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তবে শুধু নেতাজীই নয় গুমনামী বাবার বেশেও দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র যেমন, গান্ধীজির ভূমিকায় দেখা যাবে সুরেন্দ্র রাজনকে। জওহরলাল নেহেরুর ভূমিকায় দেখা যাবে সঞ্জয় মতিলাল গুরবক্সানীকে, এছাড়াও চন্দ্রচূড় ধর ও তাঁর স্ত্রী রণিতার ভূমিকায় দেখা মিলবে অনির্বাণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তীর। আপনাদের জন্য রইল ছবির সেই এক্সক্লুসিভ লুক।

জানা যাচ্ছে ‘গুমনামী’ ছবিতে নেতাজির চরিত্রে অভিনয়ের জন্য বেশ কয়েকমাস ধরে প্রস্তুতি নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নেতাজি ও গুমনামী বাবার লুকে সাজিতে তুলেছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। তাঁর এই মেকআপ করতে সময় লাগতো টানা তিন ঘণ্টা, আর মেকআপ তুলতে আরও দু ঘণ্টা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’ ছবিটি মুক্তি পাবে ২ অক্টোবর।


এ ক্যটাগরির আরো খবর..