× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নেইমার বার্সায় স্থায়ী হচ্ছেন না

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: নেইমারের বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত বার্সেলেনায় থাকার কথা রয়েছে। কিন্তু গুঞ্জন চলছে চলতি মৌসুম শেষেই কাতালনা ক্লাবটি ছাড়তে পারেন তিনি। রোববার রাতে সেল্টার বিপক্ষে বড় ব্যবধানে  জয়ের পর আবার তার চুক্তি নবায়ন নিয়ে প্রশ্ন উঠে। সেখানে নেইমার জানান, ভবিষ্যতে যে কোনো কিছুই হতে পারে। অথচ কয়েকদিন আগেই বার্সা ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন ২৪ বছর বয়সি তারকা।

স্প্যানিশ লা লিগায় ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচটিতে সেল্টার জালে গোল উৎসবে মাতে বার্সা। লুইস সুয়ারেজের হ্যাটট্রিক ছাড়াও একটি করে গোল করেন লিওনেল মেসি, ইভান রাকিটিচ ও নেইমার। এর মধ্য দিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার সংখ্যাটা ৩০-এ নিয়ে যায় ট্রেবল জয়ীরা। তবে বড় জয়ের ওই ম্যাচের পরই ভক্তদের হতাশার গল্পটা শোনালেন ব্রাজিল অধিনায়ক নেইমার।

নতুন চুক্তি নিয়ে নেইমারের সঙ্গে বার্সা কর্তৃপক্ষ দৌড়ঝাপ অব্যাহত রাখলেও সেদিকে মনোযোগী নন সেলেসাও অধিনায়ক। তিনি চাচ্ছেন না এখনই চুক্তি নবায়ন হোক।  এ প্রসঙ্গে রোববার নেইমার বলেন, ‘চুক্তি নবায়ন নিয়ে ক্লাব কর্তৃপক্ষের আলোচনা এখনো চলমান। কিন্তু, বর্তমান চুক্তি অনুযায়ী আমার হাতে আরো কয়েক বছর সময় আছে। তাই ভবিষ্যতে যেকোনো কিছুই ঘটতে পারে।’


এ ক্যটাগরির আরো খবর..