× Banner
সর্বশেষ
আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার

পিআইডি

নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে ফুড সিস্টেম ড্যাশবোর্ড -খাদ্য সচিব

Dutta
হালনাগাদ: রবিবার, ১২ মে, ২০২৪
বাংলাদেশ ফুড সিস্টেম ড্যাশবোর্ডের উদ্বোধন

ফুড সিস্টেম ড্যাশবোর্ডের উদ্দেশ্য হল বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সম্পর্কিত সকল তথ্য ডিজিটালাইজ ও রক্ষণাবেক্ষণ করা, যাতে সবার তথ্য-উপাত্তের অধিকার নিশ্চিত করা যায়। ড্যাশবোর্ডে খাদ্যের প্রাপ্যতা ও পুষ্টি সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে, যা দ্রুত নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে। বলেছেন খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন।

আজ ঢাকার হোটেল রূপসী বাংলায় বাংলাদেশ ফুড সিস্টেম ড্যাশবোর্ডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্য সচিব এসব কথা বলেন।

সচিব বলেন, ফুড ড্যাশবোর্ডর মাধ্যমে দেশের যেকোন স্থান থেকে খাদ্য ব্যবস্থাপনার চিত্র এবং বিভাগ ও জেলার চিত্র আলাদা করে জানা যাবে, যা খাদ্য গবেষণা ও খাদ্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগবে।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) এর মহাপরিচালক মো: শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর কান্ট্রি ডিরেক্টর ডক্টর রুদাবা খন্দকার,  পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর নমিতা হালদার, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের বাংলাদেশ এর ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ডক্টর দিয়া সানাউ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ডক্টর লরেন্স হাদ্দাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব এসডিজি মনিরুল ইসলাম ও খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, বাংলাদেশের খাদ্য ব্যবস্থা ড্যাশবোর্ডটি জাতীয় ও স্থানীয় স্তরে গুরুত্বপূর্ণ খাদ্য ব্যবস্থার সূচকসমূহের তথ্য প্রদান করে। এটি https://www.foodsystemsdashboard.org/countries/bgd/subnational-data লিংকে পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..