× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

নিহত ৫ পুলিশের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

বিভিন্ন সময় দায়িত্বপালনরত অবস্থায় নিহত ৫ পুলিশ সদস্যের পরিবারকে ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে তিনি এসব সহায়তার চেক প্রদান করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

সহায়তা প্রদানকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন।

এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, পুলিশের আইজিপি একেএম শহিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্বপালনকালে নিহত ৫ পুলিশ সদস্য হলেন- পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম মোল্লা, সহকারী উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, কনস্টেবল মুকুল হোসাইন, কনস্টেবল বশির আহমেদ এবং কনস্টেবল সাবিনা ইয়াসমিন।


এ ক্যটাগরির আরো খবর..