× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

নির্বাচন পরবর্তী সহিংসতা শ্রীপুরের কচুয়ায় ২ মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত ১৫

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে দুই মেম্বর প্রার্থীর সমর্থদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ও দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান জানান, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ৯ নং ওয়ার্ডে কচুয়া গ্রামের নাজির হোসেন মেম্বর নির্বাচিত হন। এ ঘটনায় পরাজিত প্রার্থী সুমন হোসেন নাজিরের সমর্থদের দেখে নেওয়ার হুমকি দেয়। যার এক পর্যায়ে আজ সকালে সুমন তার সমর্থকদের নিয়ে নাজিরের সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে সংষর্ষে ১৫ জন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
আহতদের মধ্যে আক্কাস (৪৫), জাকির (২০), মামুন (২০), কনক (৫০) ও বুধই (৪৫) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জরুরী বিভাগের ব্রাদার নির্মল কুমার।
অন্যরা শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে।
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে তিনি পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে অবস্থান করছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত।


এ ক্যটাগরির আরো খবর..