× Banner
সর্বশেষ
নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান আজ ২৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ বৈশাখ মঙ্গলবার (২৮ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

মাহমুদ খান, সিলেট ব্যুরো:

নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না -ইসি আনিছুর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
নির্বাচন কারো জন্য অপেক্ষা

নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে, না হয় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। নিশ্চয়ই এটা আমাদের কাম্য হতে পারে না। বলেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

২৩ নভেম্বর বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সিলেট ও সুনামগঞ্জের নির্বাচন সংশ্লিষ্ট সরকারী দপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, একটি দল নির্বাচনে আসলে নির্বাচন পেছানোর বিষয় বিবেচনা করা যাবে। তারা (দলের নাম নেননি) নির্বাচনে আসলে আমরা বিবেচনা করবো। আমাদের সুযোগ আছে পেছানোর কারণ পরে যথেষ্ট সময় আছে। তবে এখন পর্যন্ত কারো কাছ থেকে ওইরকম পাইনি।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে শতভাগ দল নিয়ে নির্বাচন করার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শতভাগ কখনোই আসেনি, ইতিহাস বলে। অধিকাংশ দল নির্বাচন করে, সেটাই তখন নির্বাচনী আমেজ চলে আসে। আমরা দায়িত্ব গ্রহনের পর থেকে বরাবরই আহবান জানাচ্ছি, আমাদের নিবন্ধিত ৪৪টা দলের সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক।

বিএনপি নির্বাচনে না আসলে প্রভাব পড়ার কোনও আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নে ইসি আনিছুর রহমান বলেন, গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী ৭০ ভাগ দল নির্বাচনে অংশগ্রহণের কথা উঠছে। ৭০ ভাগ যদি হয়ে থাকে, যদিও কত ভাগ সেটি নির্বাচন কমিশন বিশ্লেষণ করেনি। যদি ৭০ ভাগই অংশ নিয়ে থাকে তবে নির্বাচনে প্রভাব পড়ার কোনও কারণ নেই।

নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘœ হওয়ার মতো কিছু দেখছি না। যেহেতু একটা চলমান রাজনৈতিক কর্মসূচি আছে, সেটাকে কেন্দ্র করে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা হয়েছে। সেটার সাথে নির্বাচনকে মেলানো ঠিক হবে না। এটা নির্বাচনকে উপলক্ষ করেই হচ্ছে, কিন্তু নির্বাচনী পরিবেশ বিঘœ করছে এমন কিছু পরিলক্ষিত হয়নি।’


এ ক্যটাগরির আরো খবর..