× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

নির্বাচন করোনা সম্প্রসারনের মাধ্যম না -প্রধান নির্বাচন কমিশনার

Dutta
হালনাগাদ: রবিবার, ১৩ জুন, ২০২১

মাদারীপুর প্রতিনিধি ঃ নির্বাচন করার সাথে করোনার সম্প্রসান হবে এটা এক মাত্র মাধ্যম নয়। নির্বাচন ছাড়াও শত শত কারনে করোনার সম্প্রসান হয়। করোনা সংক্রমন পরিস্থিতি বিবেচনা করে মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে রোববার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নির্বাচনের আয়োজন করছি। যে সকল এলাকায় করোনা সংক্রমন ঊর্ধ্বগতি সেখানে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে করোনার ঊর্ধ্ব গতি মাদারীপুরে নেই। এ জন্যই মাদারীপুরে নির্বাচন আয়োজন করছি।
সিইসি আরো বলেন, ভোটারদের মধ্যে দিন দিন ইভিএম এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এমনকি জনপ্রতিনিধিরাও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে ইভিএম পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন। নির্বাচন আয়োজন শুধু নির্বাচন কমিশনের নয় জেলা পর্যায়ে যারা নির্বাচনের সাথে সরাসরি জড়িত থাকেন আপনাদের সকলের। আমরা এখানে এসেছি আপনাদের সাহস যোগানোর জন্য। নির্বাচন সব জায়গায় স্থানীয় প্রশাসন আয়োজন করে থাকে। নির্বাচন কমিশন পাশে থেকে সহযোগিতা প্রদান করেন।
মাদারীপুরের শিবচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও আঞ্চলিক নির্বাচন কমিশনার মোস্তফা ফারুক, জেলা পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল, জেলা নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..