× Banner
সর্বশেষ
আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

নির্বাচনে কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই -পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনে কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল নেতাকর্মীরা কাজ করছে। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেট নগরীতে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সিলেটের সবকটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করবে। তবে কোনো নির্বাচই সহজ নয়, সকল আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাবে।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–১ আসন থেকে নৌকার প্রার্থী হয়ে লড়ছেন পররাষ্ট্রমন্ত্রী।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী বছরের ৭ জানুয়ারি। এবার সিলেটের ৬টি আসনে ৩৪ জন প্রার্থী লড়ছেন।


এ ক্যটাগরির আরো খবর..