× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

নির্বাচনের প্রশংসা যুক্তরাষ্ট্রের

admin
হালনাগাদ: বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটি কোটি ভোটার ও সব প্রধান বিরোধী দলের অংশগ্রহণের প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কটের পর একাদশ নির্বাচনে প্রধান বিরোধীদের এই অংশগ্রহণ ইতিবাচক বলেও মনে করছে দেশটি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র রবার্ট পালাদিনো মঙ্গলবার বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এসব কথা বলেন।

৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত ওই নির্বাচনে কোটি কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগ করায় এবং নির্বাচনে অংশ নেয়ায় সব দলকে ধন্যবাদ জানান পালাদিনো।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী উল্লেখ করে পালাদিনো বলেন, বাংলাদেশের ভবিষ্যত ও গণতান্ত্রিক উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী ওয়াশিংটন। অনেক বাংলাদেশি মার্কিন নাগরিকত্ব পেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

নির্বাচনে অনিয়মের বিষয়ে পালাদিনো বলেন, নির্বাচনের আগে আমরা হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার নির্ভরযোগ্য খবর পেয়েছি। যার ফলে বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকরা র‌্যালি ও প্রচারণা ঠিকভাবে চালাতে পারেনি। নির্বাচনের দিন কিছু অনিয়ম ও ভোটারদের ভোটদান থেকে বিরত রাখার খবরেও আমরা উদ্বিগ্ন।

তবে নির্বাচনের প্রশংসা করলেও নির্বাচন নিয়ে ওঠা অভিযোগগুলোকে খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন পালাদিনো। তিনি বলেন, আমরা সবপক্ষকে সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানাই এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করি, যেন সবাইকে নিয়ে অনিয়মের দাবিগুলো খতিয়ে দেখা হয়।

বাংলাদেশের প্রশংসায় তিনি বলেন, অর্থনৈতিক উন্নতি, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বাংলাদেশের অভূতপূর্ব রেকর্ড রয়েছে। একইসঙ্গে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ক্ষমতাসীন সরকার ও বিরোধীদের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা ব্যক্ত করেছেন পালাদিনো।


এ ক্যটাগরির আরো খবর..