× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ডেস্ক

নির্বাচনের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার দলীয় পোলিং এজেন্টদের আজ ১০টা সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সেশনে প্রশিক্ষণ দেবে। এই কার্যক্রম পরিচালনা করবে আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটি। সারা দেশ থেকে দলীয় প্রার্থীর মনোনীত পোলিং এজেন্টদের আজ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নৌকা প্রতীকের প্রতিটি আসন থেকেই পাঁচজন পোলিং এজেন্ট প্রশিক্ষণের জন্য চাওয়া হয়েছিল।

ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটির আহ্বায়ক ও ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী সভাপতিত্বে উদ্বোধনী সেশন চলছে।


এ ক্যটাগরির আরো খবর..