× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

নির্বাচনের আগের দিন কেন্দ্রে গেলে সরাসরি গুলি

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

কুমিল্লা প্রতিনিধিঃ চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের দিন বা রাতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া ভোটকেন্দ্রে কেউ প্রবেশ করতে চাইলে সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া আছে বলে মন্তব্য করেন কুমিল্লা উত্তর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ।

অতিরিক্ত পুলিশ সুপার মঙ্গলবার দুপুরে কুমিল্লার চান্দিনায় ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচন সামনে রেখে চান্দিনা জেলা পরিষদ অডিটরিয়ামে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত প্রার্থীদের নিয়ে নির্বাচনী আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি প্রার্থীদের আরো বলেন, ‘আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন, যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ থাকবে।’

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলামুর রহমান প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা নির্বাচনী আচরণবিধি ভালো করে পড়ে নেবেন, তা না হলে আপনাদের জীবনেও ঘটে যেতে পারে চরম দুর্ভাগ্য। সুতরাং আপনারা আচরণবিধি মেনে চলবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাসের বাবর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহাম্মদ নিজামী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুল হক।


এ ক্যটাগরির আরো খবর..