× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

ডেস্ক

নির্বাচনী সব আইনকানুন সম্পর্কে জানতে চেয়েছে ইউ প্রতিনিধি দল

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
ইসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
ইসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে শুরু করে সংশোধনী যেগুলো হয়েছে, বিদেশি পর্যবেক্ষকদের কোন প্রক্রিয়ায় এবং কীভাবে আসতে হবে, নির্বাচনবিষয়ক খুঁটিনাটি সব নির্বাচনী আইনকানুন সম্পর্কে জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৮ জুলাই) নির্বাচন ভবনে ইসির আইন শাখার সঙ্গে ইসির আইন শাখার কর্মকর্তাদের সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে ইসির আইন ও বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইসি কার্যালয়ের আইন শাখার যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার বলেন, কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দলকে সাধ্যমতো সহায়তা করা হয়েছে। নির্বাচনবিষয়ক আইন ও বিধিবিধানের খুঁটিনাটি তুলে ধরা হয়েছে প্রতিনিধি দলের কাছে।

তিনি আরও বলেন,  আসন্ন সংসদ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা যাচাই করতে প্রতিনিধি দলটি এসেছে। তারা ইসির নির্বাচন প্রক্রিয়া, আইনকানুন, বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, দেশি পর্যবেক্ষক কীভাবে কাজ করবে, এসব বিষয় জানতে চেয়েছেন।

আইন শাখার যুগ্ম সচিব বলেন, তারা জানতে চেয়েছেন, আইনি বিতর্কগুলো কীভাবে নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় ইত্যাদি। নির্বাচনের আগে ও পরে বিভিন্ন নিয়ম; যেমন নমিনেশন পেপার সাবমিট কীভাবে হয়, এ রকম বিভিন্ন বিষয় তারা জানতে চান।

প্রসঙ্গত, দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে রয়েছে ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। প্রতিনিধি দলের প্রধান রিকার্ডো চেলেরির নেতৃত্বাধীন দলটি মন্ত্রিসভার একাধিক সদস্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগসহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেছেন। এর আগে ১১ জুলাই প্রতিনিধি দল ইসির সঙ্গে এক দফা বৈঠক করেন।


এ ক্যটাগরির আরো খবর..