রাজশাহী প্রতিনিধিঃ প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে রাজশাহীর কেশরহাট, ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভা নির্বাচন। আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীরা ভোটারদের মন যোগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
আর ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে সব প্রস্তুতি নিছেন রিটার্নিং অফিসার। অন্যদিকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।